হঠাৎ স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম, বিপাকে কোটি কোটি মানুষ! কী জানাল মেটা?

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়ে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস। শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৬টা থেকে হঠাৎ করেই এই প্ল্যাটফর্মগুলোর পরিষেবা স্তব্ধ হয়ে যায়। এর ফলে ভারতসহ বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী লগ-ইন সমস্যা, নিউজ ফিড রিফ্রেশ না হওয়া এবং পোস্ট বা ছবি আপলোড করার মতো নানা জটিলতায় পড়েন। রাত ৮টা নাগাদ পরিস্থিতির উন্নতি হলেও প্রায় দেড় ঘণ্টা ব্যবহারকারীরা তীব্র ভোগান্তির শিকার হন।

ওয়েবসাইট ট্র্যাকিং সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, বিভ্রাট শুরুর পর অল্প সময়ের মধ্যে ৪০ হাজারেরও বেশি ব্যবহারকারী অভিযোগ জানান। সব প্ল্যাটফর্ম একযোগে ডাউন থাকায় বিশেষজ্ঞরা একে মেটার কেন্দ্রীয় সার্ভারের কারিগরি ত্রুটি হিসেবে দেখছেন। এক বছরের বেশি সময় পর এমন বড় বিভ্রাটের ঘটনা ঘটলেও, ঠিক কী কারণে এই বিপর্যয় হয়েছে, তা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *