স্মৃতি হারালো কোষ্ঠকাঠিন্যের চাপে! হতবাক বিশ্ব

কোষ্ঠকাঠিন্যের চাপে হংকংয়ের নারীর স্মৃতিভ্রংশ, চিকিৎসাবিজ্ঞানে বিরল ঘটনা

হংকংয়ে এক নারী কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে গিয়ে নিজের গত ১০ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছেন। দীর্ঘ দুই সপ্তাহ ধরে এই সমস্যায় ভোগার পর শৌচাগারে অতিরিক্ত শারীরিক চাপ প্রয়োগ করার ফলে তার স্মৃতিভ্রংশ ঘটে। এই বিরল ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং চিকিৎসাবিজ্ঞান জগতে এর কারণ ও প্রভাব নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

চিকিৎসকদের মতে, এই অবস্থাকে ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’ বলা হয়। শৌচাগারে মলত্যাগের জন্য অতিরিক্ত চাপের ফলে মস্তিষ্কে সাময়িকভাবে অক্সিজেন সরবরাহ এবং রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। এই আকস্মিক শারীরিক ধকলের কারণেই ওই নারীর স্মৃতিভ্রষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। হাসপাতালে ভর্তির পর তার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে এলেও, ঘটনার কয়েক ঘণ্টার স্মৃতি তিনি আর ফিরে পাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা প্রকাশ হওয়ার পর নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে মজার ছলে নিয়েছেন, কেউ আবার কেউ বলেছেন এটি পুরনো সম্পর্ক ভোলার একটি উপায়। তবে চিকিৎসকরা এই ধরনের শারীরিক চাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন, কারণ সাধারণ শারীরিক কাজও অতিরিক্ত চাপের কারণে মস্তিষ্কের স্থায়ী বা সাময়িক ক্ষতির কারণ হতে পারে। এই বিরল স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *