স্বর্গে পাঠানোর নামে ১৯১ জনকে অনাহারে হত্যা, ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড! – বর্তমান বাংলা

অনাহারে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার মোম্বাসা আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর আড়ালে ১৯০ শিশুসহ মোট ১৯১ জনকে অনাহারে রেখে হত্যার দায়ে শুক্রবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।
তদন্তে উঠে এসেছে, পল ম্যাকেঞ্জি তাঁর অনুসারীদের প্ররোচিত করতেন যে, অনাহারে থাকলে তারা সরাসরি স্বর্গে পৌঁছাতে পারবে। এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তিনি শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে দীর্ঘ সময় অভুক্ত রাখেন, যার ফলে করুণ মৃত্যু ঘটে ১৯১ জনের।
এই নৃশংস ঘটনায় পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধের ভয়াবহতা বিবেচনায় ধর্মগুরু পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড প্রদান করেন। এই রায় ন্যায়বিচারের ইতিহাসে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে গণ্য হচ্ছে।