স্কুলে হাজিরায় নতুন দিগন্ত: ২ জানুয়ারি থেকে বায়োমেট্রিক পদ্ধতি

রাজ্যের স্কুলগুলিতে হাজিরা পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। আগামী ২ জানুয়ারি থেকে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। এতদিন খাতা-কলমে যে কাজ হত, এখন তা প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়া এবং শিক্ষকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে। এই নতুন ব্যবস্থা চালুর আগে ডিসেম্বর মাস থেকেই পাইলট প্রজেক্ট শুরু হবে। প্রতিটি স্কুলে ফেস রেকগনিশন সিস্টেম বা মুখ শনাক্তকরণ প্রযুক্তি বসানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই প্রযুক্তির মাধ্যমেই পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক এই নতুন হাজিরা ব্যবস্থার আওতায় আসবেন। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতির হিসাব আরও নির্ভুলভাবে রাখা এবং হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *