সোনা-রুপোর দামের বড় ধামাকা, ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে কেনাকাটার সুযোগ!

কলকাতায় সোনার দামে বড় পতন, ৬ মাসের সর্বনিম্ন দর

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও সোনার দামে রেকর্ড পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে ১.৪৬ লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় ধস নেমেছে। এমসিএক্স-এ ১ কেজি রুপোর দাম ৫,০০০ টাকা কমে প্রায় ২.৩০ লক্ষ টাকায় নেমেছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে রুপোর দাম সব মিলিয়ে প্রায় ১৮,০০০ টাকা হ্রাস পেয়েছে।

বিশ্ব বাজারে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণেই মূল্যবান ধাতুর এই দরপতন। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৪,০২২.০৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২১ নভেম্বরের পর সর্বনিম্ন। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব রাজনীতির অস্থিরতা ও বর্তমান পরিস্থিতিতে সোনার দামে এই বড় ধস দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি সুবিধাজনক সুযোগ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *