সুজিত বসুর ক্লাব থেকে উদ্ধার বিপুল ত্রাণ, রাজনীতির ময়দানে শোরগোল!

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও গঙ্গাসাগর মেলার প্রসাদ উদ্ধারকে কেন্দ্র করে সল্টলেক এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ এসব সামগ্রী বিলি না করে ক্লাবের ভেতরে মজুত করে রাখার ঘটনায় সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি।

ক্লাব চত্বর থেকে উদ্ধার হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে বিপুল পরিমাণ গঙ্গাসাগর মেলার প্রসাদ, প্রচুর পিতলের হাঁড়ি-বাসনপত্র এবং বস্তাভর্তি ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিধায়ক তহবিল (এমএলএ ফান্ড) ও পুরনিগমের সরকারি অর্থ ব্যয়ে এসব সম্পদ কেনা হলেও তা দুস্থ মানুষের কাছে পৌঁছায়নি। সরকারি অর্থের এই বিপুল অপচয় ও দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *