সিজিও কমপ্লেক্সে অভিষেকের ছায়াসঙ্গী, আজই গ্রেফতার সেই মইদুল!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা মইদুল ইসলামকে আটক করল পুলিশ

কলকাতা: ২০২২ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি মইদুল ইসলামকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইকে করে যাওয়ার পথে হটুগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

রাজনৈতিক মহলে পরিচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মইদুল ইসলাম বাম আমল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের পর পুলিশ পুরনো অভিযোগের ফাইল খতিয়ে দেখতে শুরু করলে মইদুলের বিরুদ্ধে থাকা ২০২২ সালের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি নতুন করে সামনে আসে। প্রশাসনের দাবি, আইন মেনে তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *