সায়নী আউট, যুব তৃণমূলের নতুন কান্ডারি এবার ছোটপর্দার জনপ্রিয় অর্ণব!

যুব তৃণমূলের নতুন সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব পেলেন অভিনেতা ও সংগঠক

কলকাতা: তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনে বড় রদবদল ঘটাল শাসকদল। সায়নী ঘোষের স্থলাভিষিক্ত হয়ে তৃণমূল যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে ‘পাপা’ নামে পরিচিত অর্ণব দীর্ঘদিনের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলানোর মতো সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন। সায়নী ঘোষের পরিবর্তে দলে তাঁর এই নতুন যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

অর্ণব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পটভূমি বেশ শক্তিশালী। তাঁর দিদি সোমা চক্রবর্তী কলকাতা পুরনিগমের দীর্ঘদিনের কাউন্সিলর এবং জামাইবাবু তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মানুষ হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে সক্রিয় ও অনুগত পরিবারের সদস্য হওয়ায় দলের গুরুত্বপূর্ণ যুব সংগঠনের দায়িত্ব অর্পন করা হয়েছে অর্ণবের ওপর। ছোটপর্দায় অভিনয় করা এই অভিনেতা এখন যুব সংগঠনকে কতটা শক্তিশালী করে তুলতে পারেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *