সান্দাকফুর রাস্তায় কালো চিতাবাঘ! ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য – বর্তমান বাংলা

সান্দাকফুর রাস্তায় কালো চিতাবাঘ! ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য – বর্তমান বাংলা

সান্দাকফুর পথে আবারও কালো চিতাবাঘের দেখা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আবারও ক্যামেরাবন্দি হলো কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ড। শনিবার সকালে মানেভঞ্জন ফরেস্ট ডিভিশন এলাকায় বন থেকে বেরিয়ে প্রাণীটিকে রাস্তায় হাঁটতে দেখা যায়। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

বনদপ্তরের কর্মীদের ধারণা, শিকারের সন্ধানেই চিতাবাঘটি লোকালয়ের কাছাকাছি চলে এসেছিল। উল্লেখ্য, এর আগেও দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে কালো চিতাবাঘের দেখা মিলেছে। ২০২৩ সালের এপ্রিলে শৈলশহরের চিত্রে বাজার এবং নভেম্বরে মিরিকে এই প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এছাড়া ২০২০ সালে মিরিকের ওকাইতি চা বাগান এবং ২০২২ সালে মানেভঞ্জন ও ধোত্রে-শিলিগুড়ি রোডে কালো চিতাবাঘের দেখা মেলে। কার্শিয়াংয়ের চিমনি এলাকাতেও একাধিকবার এই বুনো প্রাণীর দেখা পেয়েছেন পথচারীরা।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, কালো চিতাবাঘ আসলে কোনো আলাদা প্রজাতি নয়। জেনেটিক পরিবর্তনের কারণে সাধারণ চিতাবাঘের গায়ের রঙ কালো হয়ে যায়, যা মেলানিস্টিক লেপার্ড নামে পরিচিত। দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় এদের স্বাভাবিক আবাসস্থল থাকায় পাহাড়ি অঞ্চলে এদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এই বিষয়ে বনদপ্তরের আধিকারিকরা সরাসরি কোনো মন্তব্য না করলেও, বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, স্থানীয় গ্রামবাসী ও হোম-স্টে মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *