সাধারণ স্কুলেই পড়বে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা, বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার! – বর্তমান বাংলা

সাধারণ স্কুলেই পড়বে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা, বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

রাজ্যের শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী বদল আনার পরিকল্পনা করেছে স্কুল শিক্ষা দফতর। মঙ্গলবার স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, এবার থেকে সাধারণ এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই নিয়মিত পড়াশোনা করতে পারবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা। মূলধারার শিক্ষা ব্যবস্থা এতদিন এই পড়ুয়াদের প্রয়োজন মেটাতে না পারায় একটা বড় অংশ পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছিল। এই পরিস্থিতি বদলাতে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়ন, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় পঠন-পাঠনের উপকরণ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২০০৯-এর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত এই সুযোগ মিললেও, উচ্চ স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অভিভাবকদের অনীহা ও পরিকাঠামোর অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়।

পরিকাঠামোর পাশাপাশি শিক্ষকদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি বদলের উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাতে পড়ুয়ারা স্বাধীনভাবে স্কুলে চলাফেরা করতে পারে এবং শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *