সাদামাটা শাড়িতেই কোটি টাকার চমক, কঙ্গনার ব্যাগ আর ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে! – বর্তমান বাংলা
August 10, 2026

বর্তমান ডেস্কঃ
বাদল অধিবেশন চলাকালীন আকাশি রঙের ঐতিহ্যবাহী এরি সিল্কের শাড়ি ও সাদা ব্লাউজে সংসদে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গয়নার দিক থেকে হাতে একটিমাত্র আংটি ও কানের ছোট দুলে তিনি আভিজাত্য বজায় রাখলেও, তাঁর ব্যবহৃত জিনিসপত্রের আকাশছোঁয়া দাম নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
কঙ্গনার এই সাধারণ লুকের পেছনে লুকিয়ে থাকা বিলাসিতা প্রকাশ পেয়েছে তাঁর জিনিসপত্র থেকে:
- ৩৫ লক্ষ টাকার ‘হার্মিস বার্কিন’ ব্যাগ: কঙ্গনার হাতে থাকা কালো টোগো লেদারের ‘Hermes Birkin’ ব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। সোনালি হার্ডওয়্যারের এই বিলাসবহুল ব্যাগটি নিমেষেই সবার নজর কেড়ে নেয়।
- ২১ লক্ষ টাকার ‘রোলেক্স’ ঘড়ি: তাঁর কবজিতে শোভা পাওয়া চকলেট ব্রাউন ডায়ালের ‘Rolex Lady-Datejust’ ঘড়িটির বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা।
- ৬,১০০ টাকার নকশাদার ছাতা: বাদল দিনে কঙ্গনার হাতে থাকা ‘গুড আর্থ’ ব্র্যান্ডের আকাশি রঙের প্রিন্টেড ছাতাটির দাম ৬,১০০ টাকা, যার কাঠের হাতলটি তাঁর শাড়ির সঙ্গে দারুণ মানানসই ছিল।
মহুয়া মৈত্রের পর ফের বিলাসিতা বিতর্ক এর আগে লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘লুই ভিতোঁ’ (Louis Vuitton) ব্যাগ নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছিল। সেই বিতর্কের স্মৃতি তাজা থাকতেই এবার কঙ্গনার লাখ টাকার ব্যাগ, ঘড়ি ও ছাতা নিয়ে নতুন করে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।