সলমন খানের বন্ধু হওয়ার চরম মাশুল! জিম চত্বরে চলল বিষ্ণোই গ্যাংয়ের গুলি

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সুসম্পর্কের জেরে পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন দিল্লির একটি জিমে হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পশ্চিম বিহার এলাকায় অবস্থিত ‘২৪এইচএস ফিটনেস’ নামক ওই জিমে বাইকে চড়ে এসে দুই মুখ ঢাকা দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি জিমের স্থানীয় পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে নিষিদ্ধ বিষ্ণোই গ্যাং। গ্যাংটির সদস্য অনিল পণ্ডিতের দাবি, সালমান খানের সঙ্গে গুরু রানধাওয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে শিল্পীকে হুমকি দিয়ে বলা হয়েছে, তিনি যদি অবিলম্বে সালমানের সঙ্গে দূরত্ব তৈরি না করেন, তবে ভবিষ্যতে আরও বড় ও প্রাণঘাতী হামলার সম্মুখীন হতে হবে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এমন তৎপরতা বলিউডসহ বিনোদন জগতে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *