সরকার বদলাতেই ম্যাজিক, অনুব্রতর গড়ে ৭ গুণ বাড়ল রাজস্ব!

এক মাসের ব্যবধানে বীরভূমের পাথর খাদান থেকে রাজ্যের রাজস্ব আদায় প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে অবৈধ সিন্ডিকেটরাজ নিয়ন্ত্রণ করায় সরকারি কোষাগারে এই বিপুল পরিমাণ অর্থ জমা সম্ভব হয়েছে। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের তথ্যানুযায়ী, গত ১৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত জেলার ১০টি চেক গেট থেকে মোট ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের মাসের ৯ কোটি ৮০ লক্ষ টাকার তুলনায় উল্লেখযোগ্য।

দূর্নীতি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে রাজস্ব আদায়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসে এই আদায়ের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছে প্রশাসন। সরকারি কোষাগার মজবুত হওয়ার পাশাপাশি, বীরভূমে আবাস যোজনার উপভোক্তাদের সুলভ মূল্যে বালি সরবরাহের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা সফল হলে পরবর্তীতে গোটা রাজ্যে কার্যকর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *