সরকারি কর্মীদের ছুটিতে বড় কোপ! এবার বছরে ৪০ দিন ছুটিই চূড়ান্ত – বর্তমান বাংলা

সরকারি কর্মীদের ছুটিতে বড় কোপ! এবার বছরে ৪০ দিন ছুটিই চূড়ান্ত – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির তালিকায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য সরকার। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং বকেয়া কাজ দ্রুত শেষ করতে সরকারি কর্মীদের বার্ষিক ছুটির সংখ্যা ৫০ দিন থেকে কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, অর্থ দফতর প্রথমে ৪৫ দিনের ছুটির প্রস্তাব দিলেও তিনি তা আরও কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দিয়েছেন।

প্রস্তাবিত এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি দফতরগুলিতে কর্মদিবসের সংখ্যা বাড়বে এবং প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত হবে। পূর্ববর্তী সরকারের আমলে মনীষীদের জন্মজয়ন্তী ও বিভিন্ন উৎসবে ছুটির সংখ্যা বৃদ্ধি পেলেও, নতুন সরকার ছুটির তালিকা পর্যালোচনা করে তা কমানোর পরিকল্পনা করছে। তবে ঠিক কোন কোন বিশেষ দিন বা উৎসবের ছুটি বাতিল হতে চলেছে, তা অর্থ দফতরের চূড়ান্ত তালিকা ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *