সবজির দাম নিয়ন্ত্রণে ১০০ কোটির তহবিল, কৃষকদের জন্য বাজেটে বড় চমক!

কলকাতা: বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজি ও ডালের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা করেছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষকদের আয় বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে রাজ্য বাজেটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আলু ও ধান চাষিদের আর্থিক সুবিধা প্রদানের পাশাপাশি কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।

বাজেটে ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হিমঘর ও প্যাকিং সেন্টার তৈরিতে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি এবং আলু চাষিদের ফসল বিমার প্রিমিয়ামের অর্ধেক সরকারের বহন করা। এছাড়া, ধান ও আলু বিক্রির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর কুইন্টাল প্রতি ২০০ টাকা অতিরিক্ত ইনসেনটিভ ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঋণ পেতে সহায়তার জন্য ডিজিটাল কিসান ক্রেডিট কার্ড চালু হচ্ছে, যার মাধ্যমে এখন থেকে মাত্র ১৫ মিনিটেই ঋণ পাওয়া সম্ভব হবে। সেই সঙ্গে ‘ফার্মার্স আইডি’ প্রকল্প এবং আইআইটি খড়গপুরের সহযোগিতায় চাষাবাদে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সেন্সরের ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রামের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *