শিক্ষাঙ্গনে এ কেমন কুরুচি! অন্তর্বাস কাণ্ডে তোলপাড় পূর্বস্থলীর নামী স্কুল

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্যামবাটি রাধাকৃষ্ণ ভৌমিক বিদ্যাপীঠে স্কুলের ভেতর মহিলাদের অন্তর্বাস ছড়িয়ে ছিটিয়ে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্কুল খোলার পর শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের অফিসের সামনে এই অসামাজিক ও কুরুচিপূর্ণ দৃশ্য দেখতে পান। ঘটনার খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার স্কুল ছুটির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী দল এই হীন কাজ করেছে। ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এলাকায় সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। প্রধান শিক্ষক শুভঙ্কর দে জানিয়েছেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং স্কুলের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি তোলা হয়েছে। এই ঘটনায় এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *