শান্তির আলো ফুটবে ইসলামাবাদে, ট্রাম্পের হাতে মধ্যপ্রাচ্যের ভাগ্য!
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান-মার্কিনThe two sides will meet again in Islamabad on April 20th
আগামী ২০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আগামী ২১ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন এই আলোচনায় তেহরান ও ওয়াশিংটনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেবেন। কাতার, তুরস্ক ও পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় এই বৈঠক আয়োজিত হচ্ছে। এর আগে ১১ এপ্রিল প্রথম দফার বৈঠকটি ২১ ঘণ্টা স্থায়ী হলেও কোনও সমাধান মেলেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যদি ইসলামাবাদে কোনও স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়, তবে তিনি নিজেই সেখানে উপস্থিত থাকতে পারেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে সমঝোতা সম্ভব। এই ইতিবাচক মনোভাবকে কূটনৈতিক বিশেষজ্ঞরা যুদ্ধের দামামা থামানোর একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে কাতারের আমির এবং তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। তবে, ইরানের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনও নিশ্চিত নয়। যদি ২০ এপ্রিলের আলোচনায় কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে, তবে ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে।