শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল

শান্তিনিকেতন এলাকায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করার সময় আচমকাই তিনি গুলি চালান। এই ঘটনায় বিশ্বজিৎ দাস নামে ওই কনস্টেবলের পায়ে গুলি লাগে। ঘটনার আকস্মিকতায় অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত কনস্টেবলকে তড়িঘড়ি উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে ঠিক কোন মামলায় বা কাকে ধরতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের পায়ে গুলি লেগেছে। উল্লেখ্য, বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় এর আগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *