শনিবার পারদ পতনের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জন্য বড় খবর! – বর্তমান বাংলা

শনিবার পারদ পতনের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জন্য বড় খবর! – বর্তমান বাংলা

শনিবার রাজ্যে পরিষ্কার আকাশ, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: শনিবার দক্ষিণ ও উত্তরবঙ্গ—উভয় ক্ষেত্রেই আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। সকাল থেকেই রাজ্যের সর্বত্র রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রাত ও ভোরের দিকে শীতের আমেজ কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাত ও ভোরের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। কালীপুজোর পরদিন অর্থাৎ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া: আজ তিলোত্তমায় বৃষ্টির কোনো সতর্কতা নেই। সারাদিন আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে। রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে। তবে সোমবার থেকে শহরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চব্বিশ ঘণ্টায় বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে পাহাড় ও তৎসংলগ্ন এলাকায় শীতের দাপট বৃদ্ধি পাবে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে, আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির প্রকোপ কম থাকলেও তাপমাত্রার পতনে ঠান্ডা বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের বৃষ্টির সম্মুখীন হতে পারে বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *