লাহোরে লস্কর প্রতিষ্ঠাতাকে লক্ষ্য করে গুলি, ভয়াবহ হামলায় টলমল পরিস্থিতি!

বর্তমান ডেস্কঃ

পাকিস্তানের লাহোরে প্রকাশ্য রাস্তায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে গুরুতর জখম হয়েছেন কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT)-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী আমির হামজা। লাহোরের একটি বেসরকারি নিউজ চ্যানেলের অফিসের বাইরে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার পর আততায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় আমির হামজাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

আন্তর্জাতিক জঙ্গি মহলে পরিচিত আমির হামজা ১৯৮৭ সালে হাফিজ সাঈদের সঙ্গে লস্কর-ই-তৈবা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অসংখ্যবার ভারতের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে। ২০১৮ সালে তিনি লস্কর ত্যাগ করে ‘জইশ-ই-মানকাফা’ নামে নিজস্ব নতুন একটি সংগঠন গড়ে তোলেন। পাকিস্তানে ধারাবাহিকভবে ভারত-বিরোধী জঙ্গিদের ওপর হামলার ঘটনা ঘটায় দেশটির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *