লাল দুর্গ ভাঙার পর এবার বই নিয়ে বিস্ফোরক দিলীপ! – বর্তমান বাংলা

লাল দুর্গ ভাঙার পর এবার বই নিয়ে বিস্ফোরক দিলীপ! – বর্তমান বাংলা

বামপন্থীদের ‘বাংলাদেশে চলে যাওয়ার’ পরামর্শ দিলীপ ঘোষের

মুর্শিদাবাদ: বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বামেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাদের ‘বাংলাদেশে চলে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে দিলীপ ঘোষ অভিযোগ করেন, বামপন্থীরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৈরি হওয়া অশান্তিকে পুঁজি করে খবরে আসার চেষ্টা করছে। বুক স্টলে বাধা পাওয়ার যে অভিযোগ বামেরা তুলেছে, তা ‘কাল্পনিক’ বলে দাবি করেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “ওদের বুক স্টলে কেউ বাধা দেয়নি। ওরা নিজেদের ঝামেলা নিজেরা করে খবরে আসার চেষ্টা করছে। আসলে এই স্টলগুলোতে বই পড়ার মতো লোক নেই। এমনকী ওরা নিজেরাও নিজেদের বই পড়ে না। এই ধরনের স্টলগুলোকে মিউজিয়াম বানিয়ে রেখে কী লাভ?”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ আরও বলেন, “গত ৪০-৪৫ বছর ধরে আমি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা যখন জাতীয়তাবাদী বইয়ের স্টল দিতে যেতাম, তখন একটা বাঁশ পর্যন্ত পুঁততে দেওয়া হতো না। অথচ আজ ওরা বাধার মিথ্যা অভিযোগ তুলছে।”

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট টেনে বামপন্থীদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “সারা বিশ্বের মানুষ যখন ওদের প্রত্যাখ্যান করেছে, তখন কেন ওদের এখানে লালন-পালন করে মিউজিয়ামে রাখা হবে? ওদের প্রতি আমাদের কোনো মায়া নেই। যেখানে ওদের জায়গা আছে, ওরা বরং বাংলাদেশে চলে যাক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *