লাখো পরীক্ষার্থীকে টেক্কা দিয়ে অল ইন্ডিয়া টপার দিল্লির দেবিনা!

সিইউইটি-ইউজি (CUET-UG) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম দিল্লির দেবিনা গেহলট

দেশের অন্যতম বৃহত্তম স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা সিইউইটি-ইউজি (CUET-UG) তে সর্বভারতীয় স্তরে শীর্ষস্থান অধিকার করেছেন দিল্লির বাসিন্দা দেবিনা গেহলট। তিনি দিল্লির বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলটের কন্যা। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার (এনটিএ) আয়োজিত এই পরীক্ষায় দেবিনার এমন সাফল্য দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বছর সিইউইটি-ইউজি পরীক্ষার জন্য ১৫.৬৮ লক্ষের বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১১.৬৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষায় যারা পূর্ণ পার্সেন্টাইল পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেবিনা। দীর্ঘ প্রস্তুতির পাশাপাশি মানসিক চাপ ও নানা চ্যালেঞ্জ জয় করে তিনি এই সাফল্য অর্জন করেছেন। বাবা কৈলাশ গেহলট ও তাঁর পরিবার মেয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। এই ফলাফলের মাধ্যমে দেবিনা এখন দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিজের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *