লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুরি! প্রতিবন্ধীর নথি হাতিয়ে তৃণমূল নেতার চরম কেলেঙ্কারি

উত্তর ২৪ পরগনার অশোকনগরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের নথি ব্যবহার করে বছরের পর বছর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতা সমীর দে-র বিরুদ্ধে। বিমল দাস নামে ওই বৃদ্ধের অভিযোগ, আবাস যোজনা ও বৃদ্ধভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে তাঁর নথি হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত নেতা। ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত ওই বৃদ্ধের নামে আসা প্রকল্পের টাকা নিজের স্বার্থে ব্যবহার করেছেন তিনি।

এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই অশোকনগরের কাঁকপুল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ও বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাজ্য সরকারের নতুন প্রকল্পের নথি যাচাইয়ের কাজ চলাকালীন মৃত ব্যক্তিদের নামে বা পুরুষদের মহিলা সেজে টাকা তোলার মতো বেশ কিছু জালিয়াতির পাশাপাশি এবার এই নতুন দুর্নীতির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *