রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ আলজেরিয়া, মেসির লাল কার্ডের দাবিতে তোলপাড়!

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছে আলজেরিয়া। ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসিকে প্রথমার্ধেই লাল কার্ড দেখানো উচিত ছিল বলে অভিযোগ তুলেছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। দেশটির দাবি, তৎকালীন ম্যাচে পোলিশ রেফারি সাইমন মার্কিনিক এবং ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তের মধ্যে বড় ধরনের ত্রুটি ছিল। এ নিয়ে ফিফার রেফারিং কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে উত্তর আফ্রিকার দেশটি।

আলজেরিয়ার মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসির একটি ফাউল এবং দ্বিতীয়ার্থে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে আনীত কনুই মারার অভিযোগ। আলজেরিয়া ফুটবল ফেডারেশনের দাবি, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের ক্ষেত্রে রেফারিরা পক্ষপাতমূলক আচরণ করেছেন। যদিও ফিফা এ বিষয়ে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, মাঠের এই বিতর্কিত পরিস্থিতির মধ্যেই গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী সমীকরণ নিয়ে প্রস্তুতি নিচ্ছে দুই দল; যেখানে আলজেরিয়াকে লড়তে হবে জর্ডানের বিপক্ষে এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *