রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম ও সতর্কতা

রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম ও সতর্কতা

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। মনকে শান্ত রাখা এবং জীবনে ইতিবাচকতা আনতে অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন। তবে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, রুদ্রাক্ষ পরার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধানের পরেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এছাড়া রুদ্রাক্ষ ধারণ করলে আমিষ খাবার ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করা হয়।

অনেকের মনেই প্রশ্ন থাকে, বাথরুমে যাওয়ার সময় রুদ্রাক্ষ খুলে রাখা উচিত কি না। শাস্ত্র মতে, বাথরুম বা টয়লেটকে অপবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়, তাই সেখানে যাওয়ার আগে রুদ্রাক্ষ খুলে পরিষ্কার জায়গায় রাখা উচিত। তবে বাইরে বা অফিসে যেখানে খোলা সম্ভব নয়, সেখানে রুদ্রাক্ষটি জামার ভেতরে ঢেকে রাখা যেতে পারে। ভুলবশত রুদ্রাক্ষ পরে বাথরুমে ঢুকে পড়লে বাড়ি ফিরে গঙ্গাজল ছিটিয়ে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করে পুনরায় তা ধারণ করা যায়।

রাতে ঘুমানোর সময় রুদ্রাক্ষ খুলে ঠাকুরঘরে বা মাথার কাছে পরিষ্কার জায়গায় রাখা উচিত, কারণ ঘুমের ঘোরে এর ওপর চাপ পড়তে পারে। এছাড়া শ্মশানে যাওয়ার সময় বা সুতক চলাকালীন রুদ্রাক্ষ খুলে রাখা নিয়ম। লাল বা হলুদ সুতো, কিংবা সোনা-রুপোর চেনে এটি পরা শুভ। নিজের রুদ্রাক্ষ অন্য কাউকে দেওয়া বা অন্যের রুদ্রাক্ষ নিজে পরা উচিত নয়। নিয়মিত পরিষ্কার জলে এটি ধুয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন রুদ্রাক্ষ ফেটে বা ভেঙে না যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *