রিলস-শর্টসের আড়ালে ভয়ঙ্কর মগজধোলাই, আপনার ছেলেও কি অজান্তে গিলছে রেড পিল?

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মাধ্যমে কিশোরদের কাছে পৌঁছে যাচ্ছে ‘রেড পিল কনটেন্ট’ নামক এক উগ্র ও নারীবিদ্বেষী চিন্তাধারা, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলস বা শর্টসের মাধ্যমে এই কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিওতে তরুণদের শেখানো হচ্ছে যে, একজন ‘আলফা মেল’ বা প্রকৃত পুরুষ হতে হলে নারীদের ওপর আধিপত্য বিস্তার করতে হবে এবং আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। কিশোর বয়সের মানসিক দ্বিধাকে পুঁজি করে কিছু ইনফ্লুয়েন্সর বিভিন্ন চটকদার কনটেন্টের মাধ্যমে তাদের এই চরমপন্থী মতবাদে প্ররোচিত করছে।

বিশেষজ্ঞদের মতে, সন্তানদের এই বিষাক্ত প্রভাবে থেকে বাঁচাতে মোবাইল কেড়ে নেওয়া বা বকাঝকা করা কোনো সমাধান নয়। এর পরিবর্তে অভিভাবকদের সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরেই যেন সন্তান সঠিক ভালোবাসা ও মানসিক সমর্থন পায়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি আবেগ প্রকাশ করা যে দুর্বলতা নয়—এই ধারণা কিশোরদের মধ্যে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে এবং ইন্টারনেটে তারা কী দেখছে তা নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *