রাম মন্দির থেকে উধাও ৬০ কেজি রুপোর বার, তদন্তে বিশেষ দল!

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ সামগ্রী ও সম্পত্তি তছরুপের অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্দিরের রেকর্ড বুক থেকে ৬০ কেজি ওজনের রুপোর বার গায়েব হওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে যে, রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র সময় দান করা এই রুপো রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছে। এই ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ সরকার তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, যারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

তদন্তকারীদের দাবি, গত ছয় দিন ধরে তল্লাশি চালিয়েও মন্দিরের নথিতে এই রুপোর বার গ্রহণ বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। রুপোর বারের পাশাপাশি, মন্দিরে আসা সোনা, রুপো ও হিরের অলঙ্কার বদলে নকল সামগ্রী রাখা এবং নগদ অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মন্দিরের সামগ্রী দেখভালের দায়িত্বে থাকা কৃষ্ণদেব তিওয়ারি ও চারজন পুরোহিতসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিট। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি, বিষয়টি নিয়ে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *