রাতভোর চলল বুলডোজার, রুটিরুজি হারিয়ে রাস্তায় ব্যবসায়ীরা; তবে কি বাংলাতেও এবার প্রোমোটার রাজ? – বর্তমান নিউজ
February 12, 2026


নিউজ ডেস্ক : আপনার সাধের দোকানটি যদি এক রাতেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, তবে কেমন লাগবে? মালদার ইংরেজবাজারে ঠিক এই আতঙ্কই এখন সাধারণ ব্যবসায়ীদের চোখেমুখে। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে দোকান ও গুদামঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা জেলা। অভিযুক্ত প্রোমোটাররা অধরা থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার জেলাজুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে মার্চেন্ট চেম্বার অফ কমার্স। তৃণমূল নেতার মদতে এই ‘বুলডোজার রাজনীতি’ চলছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করলেও, পুরসভা সমস্ত দায় অস্বীকার করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণ ব্যবসায়ীদের এই ক্ষয়ক্ষতির দায় নেবে কে?