রশ্মিকাকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়, পাশে দাঁড়িয়ে যেভাবে সামলালেন কৃতী!

আসন্ন বলিউড ছবি ‘ককটেল ২’-এর প্রচারমূলক অনুষ্ঠানে গিয়ে চরম বিশৃঙ্খলার মুখে পড়লেন শাহিদ কাপুর, কৃতী শ্যানন এবং রশ্মিকা মন্দানা। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাওয়া হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবির প্রচারে উপস্থিত ভক্তদের ভিড় এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রিয় তারকাদের এক ঝলক দেখা ও সেলফি তোলার জন্য অনুরাগীরা হুড়োহুড়ি শুরু করলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করে।

প্রবল ভিড়ের মধ্যে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খান। বিশৃঙ্খল ওই মুহূর্তে সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে আগলে রেখে নিরাপত্তার বলয় তৈরি করেন কৃতী শ্যানন। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি রশ্মিকাকে নিরাপদে গাড়ির কাছে পৌঁছে দেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা কৃতী শ্যাননের দায়িত্বশীল আচরণের প্রশংসা করার পাশাপাশি অতিরিক্ত উৎসাহী ভক্তদের নাগরিক সচেতনতার অভাব নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *