যুবসাথীর টাকা নিয়ে চিন্তা? পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং থাকলে এখনই করুন এই ৩টি কাজ!

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী মার্চ ও এপ্রিল মাসের ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা বা ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) চালু হওয়ার ফলে তৈরি হওয়া প্রযুক্তিগত জটিলতাই এই বিলম্বের প্রধান কারণ। মূলত আধার কার্ড ও ব্যাঙ্ক তথ্যের অসংগতি এবং পোর্টালের তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্যের অমিলের কারণে বহু উপভোক্তার পেমেন্ট ‘পেন্ডিং’ অবস্থায় রয়েছে।

টাকা আটকে যাওয়ার পেছনের অন্যতম কারণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও ডিবিটি অপশন সক্রিয় না থাকা, এনপিসিআই (NPCI) ম্যাপিংয়ে সমস্যা এবং আবেদন করার সময় ভুল তথ্য নথিভুক্ত হওয়া। এই সমস্যা সমাধানে উপভোক্তাদের অতি দ্রুত সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং ও ডিবিটি সক্রিয়তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তথ্যে বড় ধরনের ভুল থাকলে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে সংশোধনের আবেদন করতে হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কারিগরি ত্রুটি সংশোধনের কাজ অব্যাহত রয়েছে এবং নিয়মিত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বকেয়া ভাতা পাওয় সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *