যুদ্ধ শেষের কাউন্টডাউন, ট্রাম্পের হাত ধরে কি ঐতিহাসিক মার্কিন-ইরান চুক্তি?

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি বড় ধরনের চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তজনা কমাতে সমাধান সূত্র মিলেছে এবং চলতি সপ্তাহান্তেই ইউরোপের মাটিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তাঁর ভাষ্যমতে, এই চুক্তিতে সই সম্পন্ন হলে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যা বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এই ঐতিহাসিক আয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রতিনিধিত্ব করবেন।

তবে ট্রাম্পের এমন আশাবাদী বার্তার বিপরীতে ইরান এখনও কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হলেও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। উল্টো ইরানের অভিযোগ, শেষ মুহূর্তে আমেরিকা কিছু অতিরিক্ত শর্ত ও দাবি চাপানোর চেষ্টা করছে। ইরানি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। এখন দেখার বিষয়, উভয় পক্ষের এই টানাপোড়েনের মাঝে চলতি সপ্তাহে কাঙ্ক্ষিত এই মেগা চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *