মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে শুভেন্দু, ১৬ জুনের সভা ঘিরে তুঙ্গে উত্তেজনা!
June 13, 2026
আগামী ১৬ জুন নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া শিবমন্দির সংলগ্ন মাঠে এক মেগা সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নন্দীগ্রাম সফর। এই হাইভোল্টেজ সভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।
সভাটিকে ঘিরে রেয়াপাড়ায় প্রস্তুতি চরম পর্যায়ে পৌঁছেছে। ভিড় সামাল দেওয়া ও মাঠের পরিকাঠামোর বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সভাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রের খবর, এই সভায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, নিজের পুরনো নির্বাচনী এলাকায় ফিরে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুরের জন্য বড় কোনো উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন।