মিমি চক্রবর্তীর বিয়ের প্রস্তুতি তুঙ্গে: প্রথমে কলকাতা, তারপর কালিম্পংয়ে বসবে বিয়ের আসর

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাঁর বিয়ে নিয়ে এখন থেকেই কৌতূহল তুঙ্গে।

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সন্ধ্যায় কলকাতায় ঘরোয়া পরিবেশে তাঁর আইনি বিয়ে ও আশীর্বাদ পর্ব সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং মিমির কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। যদিও অভিনেত্রী নিজে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর রেজিস্ট্রি ম্যারেজের কার্ড ছড়িয়ে পড়েছে।

কলকাতায় আইনি পর্ব শেষ করার পর আগামী মাসে পাহাড়ের কোলে সামাজিক বিয়ের আয়োজন করা হয়েছে। টলিউড সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর মিমি ও সিদ্ধার্থ শহর ছাড়বেন। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে বিয়ের মূল অনুষ্ঠান চলবে। সেখানে সঙ্গীত, মেহেন্দি, মালাবদল ও সিঁদুরদানসহ যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।

উত্তরবঙ্গের মেয়ে মিমির বিয়ে নিয়ে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় আত্মীয়স্বজনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের সাজপোশাক বা অন্যান্য খুঁটিনাটি নিয়ে হবু বর-কনে এখনও মুখ না খুললেও, কালিম্পংয়ের এই জমকালো অনুষ্ঠানে টলিউড ও সিনে জগতের ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *