মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল! হু হু করে বাড়ছে শেয়ারবাজার, সেনসেক্সের ১৪০০ পয়েন্ট লাফ – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
আমেরিকায় মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওয়াল স্ট্রিটে তিন মাসের মধ্যে সবচেয়ে বড় দৈনিক উত্থান দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পের দল ধাক্কা খেলেও মার্কিন শেয়ারবাজারে বড় রকমের গতি এসেছে। যার জেরে চাঙ্গা হয়েছে ভারতীয় শেয়ারবাজারও। বাজার খুলতেই সেনসেক্স ১,৪00 পয়েন্টের বেশি এবং নিফটি ৪০০ পয়েন্টের বেশি লাফিয়েছে। ডাও জোন্স ১,৫০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচকেও রেকর্ড উত্থান হয়েছে। ডেমোক্র্যাটদের এই জয়কে বিনিয়োগকারীরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন, যা ট্রাম্পের অনিশ্চিত নীতি ও অতিরিক্ত খরচের ধাক্কা সামলাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে এবং মার্কিন ক্রুড অয়েলের দামেও বড় পতন দেখা গেছে। জ্বালানির মূল্য হ্রাসের ফলে মুদ্রাস্ফীতি কমবে, পরিবহন খরচ কমবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সরকারি বন্ডের চাহিদা বাড়ায় ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড কমে ৪.৮৯ শতাংশে নেমে এসেছে। তবে ডেমোক্র্যাটদের জয়ের ফলে এআই ও প্রযুক্তি খাতে কড়াকড়ি বাড়লেও মাইক্রোসফট, অ্যামাজন ও মেটার মতো ক্লাউড কো ম্পা নিগুলো এর সুফল পেতে পারে।