মায়ের কষ্ট সইতে না পেরে ছাদ থেকে ধাক্কা ছেলের, গা শিউরে ওঠা কাণ্ড!

বর্তমান ডেস্কঃ

বেঙ্গালুরুর আরআর নগরের বিইএমএল লেআউটে অসুস্থ ৭৫ বছর বয়সী মাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে ৪২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় সেলস এক্সিকিউটিভ ওই ব্যক্তি গত চার-পাঁচ বছর ধরে শয্যাশায়ী ও পক্ষাঘাতগ্রস্ত মায়ের দেখাশোনা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবক তাঁর মাকে কোলে করে বাড়ির ছাদে নিয়ে যান এবং সেখান থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিনের অসুস্থ মায়ের কষ্ট দেখা এবং তাঁর সেবা করার শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এই পথ বেছে নিয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে এবং খুনের মামলা দায়ের করেছে। এই হত্যার পেছনে কেবল মায়ের অসুস্থতা না কি কোনো আর্থিক বা পারিবারিক বিবাদ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে পরিবারের অন্য কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *