মানি, মার্ডার আর মাফিয়া রাজ! বাংলাকে নিয়ে কেন এত বিস্ফোরক হিমন্ত?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার ‘মানি, মার্ডার ও মাফিয়া’—এই তিন বিষয়ের ওপর ভিত্তি করে টিকে রয়েছে। হিমন্ত বিশ্বশর্মার দাবি, রাজ্যে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই এবং দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে হত্যা ও মাফিয়াদের দাপট চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষত কয়লা ও বালি খাদানসহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের মদতেই মাফিয়া রাজ কায়েম হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, ২০২৬ সালের নির্বাচনে পরাজয়ের ভয়ে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তৃণমূল নেতৃত্বের মতে, আসামের মুখ্যমন্ত্রীর আগে নিজের রাজ্যের আইনশৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করা উচিত। বাংলার বিষয়ে মন্তব্য করার আগে তাঁকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক মহল মনে করছে, দুর্নীতির ইস্যুকে সামনে রেখে আগামী দিনে বিজেপি ও তৃণমূলের এই সংঘাত আরও তীব্র হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *