মানবিকতার আড়ালে শিশুশ্রম! দম্পতির যুক্তি খারিজ করে তোলপাড় ফেলল হাইকোর্ট – বর্তমান বাংলা

মানবিকতার আড়ালে শিশুশ্রম! দম্পতির যুক্তি খারিজ করে তোলপাড় ফেলল হাইকোর্ট – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

১৫ বছরের এক নাবালিকাকে গৃহপরিচারিকার কাজে রাখার অভিযোগে অভিযুক্ত দম্পতির মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সাফ জানিয়েছে, মানবিকতার খাতিরে আশ্রয় দেওয়ার যুক্তি এই পর্যায়ে গ্রহণযোগ্য নয়। টেকনো সিটি থানায় দায়ের হওয়া ওই মামলায় দম্পতি মামলা খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২০২২ সালের ৩০ নভেম্বর চাইল্ডলাইনের একটি দল সাপুরজি হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। অভিযোগ ছিল, সামান্য বেতনের বিনিময়ে তাকে আটকে রেখে ঘরের কাজ ও শিশু সামলানোর কাজ করানো হতো।

মামলার শুনানিতে অভিযুক্তদের আইনজীবীর দাবি ছিল, কোনও কাজের চুক্তি ছাড়াই মানবিক কারণে মেয়েটিকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যে অর্থ দেওয়া হতো তা বেতন নয়, বরং স্বেচ্ছায় সাহায্য। তবে বিচারপতি উদয় কুমার জানান, কেস ডায়েরির নথিতে টাকার বিনিময়ে গৃহস্থালির কাজ করানোর প্রাথমিক প্রমাণ রয়েছে এবং নাবালিকার বয়ানে বৈপরীত্য রয়েছে যা এই পর্যায়ে নিষ্পত্তি করা সম্ভব নয়। ভারতীয় দণ্ডবিধি, জুভেনাইল জাস্টিস আইন এবং শিশুশ্রম আইনের বিভিন্ন ধারায় রুজু হওয়া এই মামলার সত্যতা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে বলে আদালত জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *