মাত্র ৪৯ বছরেই বিদায়, শোকের ছায়ায় ভারতীয় ক্রিকেট!
না ফেরার দেশে প্রখ্যাত শুটার ও কোচ যশপল রানা
নয়াদিল্লি: মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি শুটার ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ যশপল রানা। মিউনিখ বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পথে বিমানে থাকাকালীন তিনি তীব্র হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। তাঁর প্রয়াণের বিষয়টি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (NRAI) নিশ্চিত করেছে।
এশিয়ান গেমসে সোনাজয়ী এই অলিম্পিয়ান কোচ হিসেবে দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়া জোড়া পদকজয়ী মনু ভাকেরের ব্যক্তিগত কোচ ছিলেন তিনি। এ ছাড়া সৌরভ চৌধুরি এবং অনীশ ভানওয়ালার মতো আন্তর্জাতিক মানের শুটারদের দক্ষ হাতে গড়ে তুলেছিলেন যশপল রানা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভারতের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।