মাছ ভাজার আড়ালে বাগানবাড়িতে অন্ধকার জগৎ, রবিউলকে ঘিরে চাঞ্চল্যের রেশ!

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল নেতা রবিউল ইসলামের গ্রেপ্তারের পর থেকেই তার মালিকানাধীন একটি বিলাসবহুল বাগানবাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা নির্জন থাকলেও সন্ধ্যা নামলেই ওই বাগানবাড়িতে বহিরাগতদের আনাগোনা বাড়ত এবং গভীর রাত পর্যন্ত সেখানে অসামাজিক কাজকর্ম চলত। বর্তমানে অভিযুক্ত নেতা পুলিশ হেফাজতে থাকায় বিষয়টি নিয়ে এলাকায় তীব্র গুঞ্জন তৈরি হয়েছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় মহিলাদের ‘মাছ কাটা’ বা ‘মাছ ভাজা’র নাম করে ওই বাগানবাড়িতে ডেকে পাঠানো হতো। এলাকাবাসীর দাবি, সন্ধ্যার পর সেখানে নিয়মিত মদের আসর বসত এবং মধুচক্র চালানোর মতো ঘটনাও ঘটত। একসময়ের দিনমজুর রবিউল রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতারাতি শতাধিক বিঘা জমির মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। কৃষিজমির চরিত্র বদলে বিশাল ঝিল এবং বিলাসবহুল বাগানবাড়ি তৈরি করার পেছনে তার ক্ষমতার অপব্যবহার ছিল বলে স্থানীয়দের দাবি। এতদিন তার ভয়ে মুখ খোলার সাহস না পেলেও গ্রেপ্তারের পর বাগানবাড়ির নানা অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *