মহিলা সংরক্ষণ বিল পাশ নিয়ে বড় ধাক্কা!
লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাসে ব্যর্থ মোদী সরকার, মহিলা সংরক্ষণ প্রস্তাব স্থগিত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধানের ১৩১তম সংশোধনী বিল লোকসভায় পাস করাতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ দুই দিন ধরে চলা তুমুল বিতর্কের পর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই বিল পাসের মাধ্যমে লোকসভায় মহিলা সংরক্ষণ এবং আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছিল।
ভোটাভুটিতে মোট ৪৮৯ জন সদস্য অংশ নেন। এর মধ্যে বিলটির পক্ষে ভোট পড়েছে ২৭৮টি এবং বিপক্ষে ২১১টি। ভারতের সংবিধান অনুযায়ী, যেকোনো বিল পাসের জন্য উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন অত্যাবশ্যক। যদিও বিলটি পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু বিশেষ দুই-তৃতীয়াংশ অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় এটি বাতিল হয়ে যায়। এর ফলে মহিলা সংরক্ষণের বিষয়টি আরও একবার অনিশ্চয়তার মুখে পড়ল।