মধুচন্দ্রিমার সুখযাত্রা থেকে মৃত্যুর রহস্য, হোমস্টেতে মিলল নববধূর রক্তাক্ত দেহ!

উত্তরাখণ্ডের মুসৌরিতে মধুচন্দ্রিমায় আসা দিল্লির ২৭ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তিপরি ধারের কাছে একটি হোমস্টের ঘর থেকে রাধা গায়ত্রী নামের ওই তরুণীর মৃতদেহ পাওয়া যায়। গত ১৪ জুন তিনি তাঁর স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে ওই হোমস্টেতে ওঠেন। গত বছরের নভেম্বরে তাঁদের বিয়ে হয় এবং ঘটনার দিন পর্যন্ত দম্পতি সেখানেই ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাধার স্বামী সৌম্য দাবি করেছেন যে রবিবার রাত তিনটে পর্যন্ত তাঁরা দুজনে একসঙ্গে মদ্যপান করেছিলেন এবং পরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি তাঁর স্ত্রীকে মেঝেতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পান। ঘটনাস্থল থেকে দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং ঘরের মেঝে ও বিছানার চাদরে রক্তের দাগ পাওয়া গেছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী সৌম্যর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *