ভোটকর্মীকে হেনস্থা, মুর্শিদাবাদে গ্রেফতার প্রাক্তন বিজেপি নেতা!

মুর্শিদাবাদের কান্দিতে কর্তব্যরত এক বুথ স্তরের কর্মীকে (BLO) হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগে বিজেপির প্রাক্তন জেলা কমিটির নেতা সূর্যদেব দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার কান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত সূর্যদেব দাসকে শনিবারই কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মীকে হেনস্থার এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *