ভালোবাসা যখন ধর্মের ও পরিবারের সামনে!

ভিন্ন ধর্মাবলম্বী প্রেমিকার মুক্তির দাবিতে দৃষ্টিহীন যুবকের হাইকোর্টে মামলা

নয়া দিল্লি: ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নিজের শতভাগ দৃষ্টিহীন প্রেমিকাকে পরিবারের সদস্যরা জোরপূর্বক আটকে রেখেছে—এমন অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক দৃষ্টিহীন যুবক। সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে দায়ের করা এ পিটিশনে যুবক অভিযোগ করেছেন, পরিবারের সদস্যরা তাদের স্বাভাবিক সম্পর্কে বাধা সৃষ্টি করছে। বিচারপতি নবীন চাওলা ও বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, আবেদনকারী রাম কৃপাল এবং তার প্রেমিকা দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিযোগ, গত ১৬ ও ১৭ মার্চ রাতে প্রেমিকার পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পেরে তাকে দিল্লির রানি খেরা এলাকার একটি হোস্টেল থেকে জোরপূর্বক নিয়ে যায়। এরপর থেকে তাকে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। গত ২১ মার্চ যুবতী অন্য একজনের ফোন ব্যবহার করে রাম কৃপালকে জানান যে, তাকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে।

যুবক হিন্দু এবং যুবতী মুসলিম হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। রাম কৃপাল গত ১২ এপ্রিল পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তিনি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন। আদালত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যুবতীর বাবা-মাকে নোটিশ পাঠিয়েছে এবং আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখে তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এর ফলে যুবতী স্বাধীনভাবে নিজের মতামত জানাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *