ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরানো হবে, দাবি বাংলাদেশের আইনমন্ত্রীর

ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরানো হবে, দাবি বাংলাদেশের আইনমন্ত্রীর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সে দেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনেই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আইনমন্ত্রীর কথায়, বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। এখন ভারত সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। এর আগে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লি কিছু শর্ত দিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের সেনার বিমানে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া। তবে এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

এদিকে, ১৯৭৩ সালের আইনের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না। উল্লেখ্য, গত ৯ নভেম্বর হাসিনার পক্ষ থেকে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *