ভারত-পাক সিরিজ কি আর সম্ভব? ললিত মোদীর মন্তব্যে তোলপাড়!

বর্তমান ডেস্কঃ

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই বলে জানিয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। একটি পডকাস্টে তিনি দাবি করেছেন, দুই দেশের রাজনৈতিক তিক্ততা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর সরকারের অতিরিক্ত প্রভাবের কারণে বর্তমানে সিরিজ আয়োজন করা আসাম্ভব। ললিত মোদীর মতে, পিসিবি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং পরিস্থিতির উন্নতির চেয়ে অবনতির আশঙ্কাই বেশি।

পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়েও মন্তব্য করেছেন ললিত মোদী। তিনি মনে করেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না এসে বিসিবি বড় ভুল করেছে, যার মাসুল তাদের ভবিষ্যতে দিতে হতে পারে। অন্যদিকে, আইপিএলে নজর কাড়া তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর সিনিয়র ভারতীয় দলে অভিষেকের সম্ভাবনা নিয়ে জল্পনা চললেও, বিষয়টি নিয়ে বিশেষজ্ঞমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *