ভারতের বহুত্ববাদী সংস্কৃতি থেকে বিশ্বের শেখার আছে: পুতিন

ভারতের প্রাচীন সভ্যতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথোপকথনের কথা উল্লেখ করে তিনি জানান, ভারতের ভাষাগত বৈচিত্র্য এবং বহুত্ববাদী সংস্কৃতি তাঁকে গভীরভাবে অভিভূত করেছে।

পুতিনের মতে, ভারত একটি অত্যন্ত চিত্তাকর্ষক সভ্যতা, যা সম্পর্কে যত জানা যায়, ততই আগ্রহ বৃদ্ধি পায়। তিনি প্রধানমন্ত্রী মোদির কাছে জানতে চেয়েছিলেন, ভারতের মূল ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কত। উত্তরে মোদি জানান, ভারতের প্রায় ১৫০ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ৬০ কোটি মানুষ মূল ভাষায় কথা বলেন এবং বাকিদের নিজস্ব ভাষা রয়েছে।

এই তথ্য শুনে বিস্মিত রুশ প্রেসিডেন্ট ভারতের এই ভাষাগত বৈচিত্র্যকে চমৎকার বলে অভিহিত করেছেন। পুতিনের কথায়, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষাভাষীর মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে পাশাপাশি সহাবস্থান করতে পারে, ভারত তার এক জলজ্যান্ত উদাহরণ। তিনি মনে করেন, ভারতের এই বহুত্ববাদী সংস্কৃতি থেকে বিশ্বের অন্যান্য দেশের শেখার অনেক কিছু রয়েছে। শুধু অভ্যন্তরীণ ঐক্যের ক্ষেত্রেই নয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতিতেও ভারত একটি বড় অনুপ্রেরণা হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *