ভবানীপুরের ভোটে কারচুপি! অখিলেশের নিশানায় কি তবে মমতা?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ জুন সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে তিনি ফলাফল বাতিলের আর্জি জানিয়ে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেন। উল্লেখ্য, এই নির্বাচনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫,১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

এই হাইপ্রোফাইল আইনি লড়াই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একইসঙ্গে তিনি বিজেপিকে ‘অসৎ দল’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন। অখিলেশ যাদব দাবি করেন, বিজেপি এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, তবে তাদের কুন্দর্কি উপনির্বাচনের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশ করা উচিত। তাঁর দাবি, ওই ফুটেজ প্রকাশ্যে এলে ভোটের গণনায় কারচুপির প্রমাণ পাওয়া যাবে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *