ব্রিকস সংসদীয় ফোরাম: নিরাপত্তা পরিষদে সংস্কার ও সন্ত্রাস দমনে জোর

ব্রিকস সংসদীয় ফোরাম: নিরাপত্তা পরিষদে সংস্কার ও সন্ত্রাস দমনে জোর

নয়া দিল্লিতে আয়োজিত দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামে আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বশান্তি এবং সংসদীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনের শেষ অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলির স্বার্থ ও মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে নিরাপত্তা পরিষদে আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ওম বিড়লা জানান, আন্তর্জাতিক সমস্যার সমাধানে সংঘাতের পরিবর্তে আলোচনা, শান্তি ও পারস্পরিক সহযোগিতাই একমাত্র পথ। সম্মেলনে সদস্য দেশগুলি একমত হয়েছে যে, সংসদীয় আদান-প্রদান আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে। এছাড়া উদ্বোধনী অধিবেশনে জনকেন্দ্রিক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে সংসদীয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনের শেষে আনুষ্ঠানিকভাবে চিনের প্রতিনিধিদলের হাতে ব্রিকস ফোরামের সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। ফোরাম চলাকালীন লোকসভার স্পিকার রাশিয়া, থাইল্যান্ড, কিউবা, মিশর, বেলারুশ, ইরান ও উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার স্টেট দুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন এবং থাইল্যান্ডের সেনেটের সভাপতি মংকুল সুরসাচের সঙ্গে তাঁর বৈঠকে সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *