বিশ্বকাপ জয়ী পাবে ৪১৭ কোটি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে আয়োজিত আসরে রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্য ঘোষণা করেছে ফিফা। এবারের আসরে মোট ৬,২৩৮.৪২ কোটি টাকা পুরস্কার হিসেবে বরাদ্দ করা হয়েছে, যা আনুষঙ্গিক খরচসহ ৭,৪০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।

ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, বিশ্বকাপ জয়ী দল পাবে প্রায় ৪১৭.৫০ কোটি টাকা, যা গতবারের চেয়ে প্রায় ৭৬ কোটি টাকা বেশি। এছাড়া রানার্স-আপ দল ২৮৮ কোটি, তৃতীয় স্থানাধিকারী দল ২৫৪.৬৭৫ কোটি এবং চতুর্থ স্থানাধিকারী দল ২৩৭ কোটি টাকা পাবে। পাশাপাশি অংশ নেওয়া প্রতিটি দেশ নিশ্চিতভাবে ৮৭.৫ কোটি টাকা করে পাবে। ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রদান করবে, যা থেকে খেলোয়াড়দের বোনাস, কোচিং স্টাফদের বেতন এবং ফুটবলের উন্নয়নে খরচ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *