বিপাকে অভিষেক, পুরনো মারধরের ঘটনায় সরাসরি এফআইআর!

২০১৮ সালের একটি মারধরের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার থানায় দায়ের করা এই এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। দীর্ঘ ছয় বছর আগের এই ঘটনায় আইনি জট তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ২০১৮ সালে ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়ক পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। তৎকালীন সময়ে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি এখন পুনরায় আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে দুর্নীতি মামলা ও নির্বাচনী প্রচারে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগসহ একাধিক আইনি লড়াইয়ের মুখে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই নতুন এফআইআর তাঁর রাজনৈতিক সক্রিয়তাকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *